ভক্ত ছাড়াই আরো একবার জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি। আগামী ১২ ই জুলাই রথযাত্রা। এবারে পুরীর জগন্নাথদেবের রথ মাসির বাড়ি যাবেন ভক্ত ছাড়াই। করোনা পরিস্থিতির জেরে এমনই সিদ্ধান্ত ওড়িশা সরকারের।
রথের দুদিন আগে করোনা পরীক্ষা এবং টিকা নিয়ে সবচেয়ে কম সংখ্যক সেবায়েত , পুলিশ এবং প্রশাসনের কর্মী নিয়ে রথযাত্রা হবে। নির্দিষ্ট দূরত্বে রেখে এবং সময়ের ব্যবধানে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবের রথ এগোবে। সর্বাধিক ৫০০ জন সেবায়েত টানতে পারবেন একটি রথ। তাও শারীরিক দূরত্ব বজায় রেখে। ইতিমধ্যেই রথ সংক্রান্ত সমস্ত নির্দেশাবলী প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য গত বছর করোনার প্রথম ঢেঁউ যখন আছড়ে পরে সারা দেশে প্রায় শেষ মুহূর্তে রথযাত্রা করার জন্য সুপ্রিম কোর্ট সায় দেয়। মূলত জগন্নাথ দেব এবং আবেগ ও ভক্তদের ভক্তিতে মাথায় রেখেই ভক্ত শূন্য ভাবে রথযাত্রা হয়।
ছবি টুইটার
