প্রতিশ্রুতি মতোই কাজ। নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা বাড়ানোর কথা বলেছিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতির মন্ত্রিসভার বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পের এক প্রস্তাব গৃহীত হয়।
এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের উপভোগ করা কৃষকরা ৬ হাজার টাকার বিনিময় পাবেন ১০হাজার টাকা। সূত্রের দাবি কৃষক বন্ধু প্রকল্পে যাদের কাছে এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে দুবার ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা পাবেন। এছাড়া এক একর এর কম জমি থাকলে সেখানে ন্যূনতম যে সহায়তা ছিল ২ হাজার টাকা তা বেড়ে হলো ৪ হাজার টাকা। এই প্রকল্পের আওতায় থাকা কোনো কৃষকের যদি অকালমৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে তার পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে।
এছাড়াও নোনা জলে চাষ করার মতন উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা এবং তার সাথে পূর্ব মেদিনীপুরের ৯২০ একর উঁচু জমিতে বিভিন্ন প্রজাতির ধানের বীজতলা তৈরি হবে, এই খাতে ১ কোটি কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।