আগামী ৩০শে মে পর্যন্ত রাজ্যে কড়া বিধি নিষেধ আরোপ করেছিল রাজ্য সরকার। সেই বিধি-নিষেধকে কিছুটা হলেও কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হলো। এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন তরফ থেকে।
কি কি ক্ষেত্রে শিথিলতা আনা হলো:
বন্ধ রাখা হয়েছিল কৃষি সংক্রান্ত সমস্ত কাজকর্ম। এখন থেকে কৃষি সংক্রান্ত সমস্ত কাজই করা যাবে। ছাড় দেওয়া হয়েছে সার, বীজ, কৃষি পণ্য পরিবহন কৃষির সমস্ত রকম সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে।
আবার বন্যা প্রতিরোধ বর্ষার সমস্ত রকম জরুরি কাজ এবং গ্রামীণ এলাকার উন্নয়নের কাজগুলো ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।
নির্দেশিকা এও বলা আছে যে প্রতিক্ষেত্রে অবশ্যই মানতে হবে করোনা বিধি। মাস্ক শারীরিক দূরত্ব মানতে হবে।
এক্ষেত্রে ওই কাজের তত্ত্বাবধানে যারা থাকবেন তাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য করোনা মহামারীর সংক্রমণ রাজ্যে বেড়ে যাওয়ার দরুন রাজ্য সরকারের তরফ থেকে করা বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল।