ব্যাংক কর্মচারীদের করোনা যোদ্ধা হিসাবে টিকাকরণের অগ্রাধিকার রাজ্য সরকার দিলেও রেল চালিত বিশেষ ট্রেনে ব্যাংক কর্মচারীদের যাতায়াতের অধিকার নেই এমনই অভিযোগ করলেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন এর সম্পাদক সঞ্জয় দাস।
তিনি আরও বলেন, পরিবহন বন্ধ ,ট্রেন বন্ধ,বাস বন্ধ সব বন্ধ কিন্তু ব্যাংক কর্মচারীদের কোনো বন্ধ নেই। তার ওপর ইয়াসের ভ্রুকুটি।দূরদূরান্ত থেকে ব্যাংক কর্মচারীরা জনগণের সেবা দিতে আসছেন।কেউ কি চিন্তা করেছেন তারা কি করে আসছে। বার বার বিভিন্ন কতৃপক্ষ কে বলা সত্ত্বেও কেউ কর্ণপাত করেন নি।বরঞ্চ অপারগ হয়ে ট্রেনে উঠলেই জনগণের সেবা করতে আসা করোনা যোদ্ধা দের হেনস্থা করা হচ্ছে,ফাইন করা হচ্ছে।আবার এখন গ্রেফতারের হুমকিও দেওয়া হয়েছে। ফলত অনেকেই হয়তো চাকরি বাঁচাতে দীর্ঘ পথ হেঁটে এসে কাজে যোগ দিচ্ছেন।
আবার মাঝে মাঝে ব্যাংক বেসরকারিকরণের খবর ছড়িয়ে ভয়ের বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে। ব্যাংক কর্মচারীদের মনে তীব্র অসন্তোষ তৈরি হচ্ছে।
আগামী দিনে এর বহিঃপ্রকাশ ঘটলে ব্যাংক কর্মচারীদের দায়ী করাটা ভুল হবে।
