আজ কলকাতা প্রেসক্লাবে এক সিডি উদ্বোধনের সাংবাদিক সম্মেলনে সুব্রত মুখোপাধ্যায় বলেন, এই স্বতঃস্ফূর্ত উদ্যেগ আমার ভালো লেগেছে। আবেগ নিয়ে এই গানটি তৈরি করেছে তার মূল্য অনেক বেশি। আগামী ৭ তারিখের সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুব্রত বাবু বলেন, সৌরভ গাঙ্গুলি জয়েন করবেন কিনা সেটা আমার জানা নেই। তবে কে কোথায় জয়েন করবে তাতে আমাদের সংবিধান কোন অসুবিধা নেই। জোট প্রসঙ্গে তিনি বলেন, জোটের জট কাটতে কাটতে একটা ইলেকশন কেটে যাবে এই জোট রাজনৈতিক জাত খুইয়েছে। ওরাও জাত ভিত্তিক রাজনীতি শুরু করলো। আমাদের সাধুরা থাকেন আশ্রমে আর বিজেপি সাধুরা রাজনীতির আসরে থাকে। তেমনই রয়েছেন যোগী আদিত্যনাথ।

বসিরহাটের প্রাক্তন সাংসদ এবং উলুবেরিয়া বিধায়ক ইদ্রিস আলি বললেন, মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। বাইরে থেকে এসে সোনার বাংলা গড়বে বলছে অমিত শাহ। রাম মন্দির তৈরি হতেই পারে। কিন্তু এই কোভিড পরিস্থিতিতে তারা রাম মন্দির উদ্বোধন করলেন। এমনকি রাম মন্দির উদ্বোধনে রাষ্ট্রপতিকেও ডাকা হয় নি। এ রাজ্যে কংগ্রেসে সিপিআইএমের আঁতাত হাস্যকর। যতই যা হোক, যতই ছোট হোক ২৫০ টি আসন নিয়ে আমরাই ক্ষমতায় আসবো। আজ জুনেইদ খান এবং তার সঙ্গী সাথীরা তৃনমূলে রোগ দিলেন।
এদিন একটি সিডি “জয় হিন্দ, জয় বাংলা” উদ্বোধন করেন প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ইদ্রিস আলী। গানের কথা সুর এবং কন্ঠ ছিলেন জুনেইদ খান।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হায়দার আলী শেখ, সভাপতি, ভাঙর, ব্লক নং ১।