চৈতালী দেবনাথ

উপকরণ:দই ২ কেজি, চিনি গুঁড়ো ৫০০ গ্রাম, এলাচ গুঁড়ো আধ চামচ, কেশর-১ চিমটি, গোলাপ জল আর চামচ, পাতলা পরিষ্কার কাপড় ১

প্রণালী: একটা পাত্রে কাপড়ের খন্ডটা রেখে, তার উপর দুই আস্তে আস্তে হাতা দিয়ে কেটে রাখুন। এবার কাপড়ে দইটা বেঁধে ঝুলিয়ে রাখুন প্রায় ৬ ঘণ্টা। ঝোলান দইটা নামিয়ে একটা স্টিলের পাত্রে রাখুন। দইয়ের জল যত বেশি ঝরবে, শ্রীখন্ড তত ভাল হবে। এখন জল ঝরা দইয়ের মধ্যে, এলাচ গুঁড়ো, চিনি গুঁড়ো, কেশর ও গোলাপ জল দিয়ে ভাল করে মেশান। ফ্রিজে ৩০ মিনিট রেখে দিন এবং ঠান্ডা হলে পরিবেশন করুন।