ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে দেশে প্রায় পুরোপুরি চালু হওয়ার কথা ছিল আন্তর্জাতিক বাণিজ্যিক উড়ান। কিন্তু বাঁধ সাধলো করোনাভাইরাস এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। ঘোষণা করা হয়েছে আগামী ৩১ শে জানুয়ারি ২০২২ পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক উড়ানের নিয়মিত চলাচল বন্ধ থাকবে।
তবে সে ক্ষেত্রে চুক্তির মধ্যে থাকা যে সমস্ত উড়ান রয়েছে তা আগের মতোই চলাচল করবে। চলবে সমস্ত আন্তর্জাতিক কার্গো বিমান।
এর ফলে বর্তমানে যে সমস্ত উড়ান চলছে তার পরিষেবার অথবা সুচির কোন রকম পরিবর্তন হবে না।