রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড়োসড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান পুজোর আগে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার এবং প্রাথমিকে ১০ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ হবে, অ্যাপয়নমেন্ট দেওয়া হবে । পুজোর পর আগামী মার্চ মাসের মধ্যে প্রাথমিক স্তরে আরো ৭ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
অতএব সব মিলিয়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতে মামলা চলার জন্য এই নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। শুধুমাত্র মেধাতালিকার ভিত্তিতেই এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান।
শিক্ষক নিয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর আটকে থাকা প্রক্রিয়া চালু হবে। এর ফলে চাকরিপ্রার্থীরা রীতিমতন ভাবেই খুশি হবেন তা বলাই বাহুল্য।
মুখ্যমন্ত্রী আরো জানান বাংলায় করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। বর্তমানে সংক্রমণ ৪% মতন রয়েছে। নির্বাচনের সময় এই সংক্রমণ ৩২% এর মতন ছিল। দু’কোটি ওপর মানুষকে রাজ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
Administrative
Breaking
Current Issue
Education
Job
Lifestyle
News
People
Public Interest
State
Westbengal
পশ্চিমবঙ্গ
রাজ্যে শিক্ষক নিয়োগ
