শুভাবরি ওয়েব ডেস্ক, ১৭ মে, কলকাতা: তৃণমূল কংগ্রেসের তিন বিধায়ককে আজ সিবিআই গ্রেফতার করার প্রতিবাদে দুপুর ২ টা নাগাদ তৃণমূল সমর্থকরা রাজভবনের উত্তর দিকের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
শতাধিক তৃণমূল সমর্থকরা ‘রাজ্যপাল মুর্দাবাদ’, ‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ,’ ‘ফিরহাদ হাকিম জিন্দাবাদ’ ইত্যাদি শ্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকে। দুপুর সাড়ে তিনটের পর থেকে এই বিক্ষোভ ক্রমশঃ অবস্থান-বিক্ষোভ এর আকার নেয়। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ করা যেতে পারে আজ সকালে সিবিআই দপ্তরে রাজ্যের ৩ জনপ্রিয় তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে ডেকে পাঠায় এবং জিজ্ঞাসাবাদের পর তাদেরকে গ্রেফতার করা হয়। নির্বাচন-পরবর্তী সময়ে কেন্দ্রীয় এজেন্সির এই কর্মকাণ্ডে স্বভাবতই ক্ষুব্ধ শাসক দলের কর্মী সমর্থকরা, রীতিমত বিভ্রান্ত রাজ্যের সাধারণ মানুষ। কেননা এই মুহূর্তে রাজ্যে যখন করোণা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী, মানুষের জীবন মরন সমস্যা, ঠিক তেমন পরিস্থিতিতে শাসক দলকে এমন বিড়ম্বনায় ফেলাতে প্রশাসনিক দিকে অসুবিধা হতে পারে বলে সাধারণ মানুষ মনে করছে।
এই অবস্থান বিক্ষোভ বিকেল পাঁচটা নাগাদ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
