চন্দন চ্যাটার্জী
১ম পর্বের পর…..
আমরা নিজ সুখের জন্যে, আরামের জন্য অন্যের সেবা গ্রহণ করি। সেই ত্যাগ করতে হবে। কিন্তু যদি দেখা যায় কারও সেবা নিলে তিনি সুখী হবেন, তবে সে সেবা নেওয়াতে বাধা নেই। কারণ তা পরার্থে সেবা গ্রহণ। এটি হল চতুর্থশ্রেণির ত্যাগ।
ধর্মাচরণ, মা-বাবার প্রতি কর্তব্য পালন, পেশা জীবিকার প্রয়োজনে ফলাকাঙ্খা ও আলস্য ত্যাগ করা।
একজন আছেন, যিনি সব শোনেন, দেখেন এবং বিধান করেন সত্যের পক্ষে। সেই ঈশ্বর বন্দনা, তার কথা বলা, শোনা অথবা পাঠ করায় সর্বপ্রকার আলস্য ত্যাগ করা।
আমরা ঈশ্বর বন্দনায় রত থাকলেও জাগতিক বস্তু প্রাপ্তির জন্য আকুল প্রার্থনা থেকে বিরত থাকতে পারি
না। এটা আমরা বুঝেও বুঝি না যে তিনি সব জানেন ও বোঝেন।
ক্রমশ…..
