প্রবীর আচার্য
আমাদের রাঢ়বাংলা কৃষি প্রধান | দেশ, এখানকার লোক উৎসবগুলো তাই কৃষি কাজকে অবলম্বন করেই পালিত হয়। ভাঁজো এরকমেরই একটিবৃষিজ গেঁয়ো উৎসব। এই উৎসবটি পালিত হয় মূলত বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। ভাদ্রমাসের মহালয়া অমাবস্যার আগের শুক্লপক্ষের দ্বাদশীর দিনকে বলে ইন্দ্ৰ-দ্বাদশী। ওইদিন জলের দেবতা এবং কৃষিদেবতা ইন্দ্ৰদেবকে সন্তুষ্ট করতে গাঁয়ের গ্রামদেবতা তলায় অথবা মণ্ডপতলায় হয় ইন্দ্ৰ পূজা, চলতি কথায় ইঁদপুজো। মাঠে আমন ধানের চারাগুলো লকলকিয়ে উঠছে। কেউ নিড়ানি সারা করেছে, আবার কেউ নিড়ানি দিচ্ছে। এ সময় খেত ভরতি জল চাই, চাই চাঁদিফাটা রোদ। তবে তো ধানের আপদ বালাই নানা রকম রোগ দূর হবে। আর চাই কৃষি-দেবতার আশীর্বাদ। তাই তো এই সময়েই ইঁদপুজোর আয়োজন। এই আমন ধানই হল চাষিদের সারা বছরের খোরাক। তাকে লালন পালন করে ঘরে তুলতে হবে তো।
ক্রমশ….
