নবনীতা পাল

বাড়িতে কিভাবে বানাবেন ভেজ পিজ্জা।

উপকরণ : ময়দা ১ কাপ, ইস্ট ১ চা চামচ, চিনি ১ চামচ, তেল ১/২ কাপ, মিক্স হার্ব, রসুন বাটা আধা চা চামচ, পিৎজা সস, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বেল পেপার, নুন আনতে পান্তা, গোলমরিচ গুড়ো।

প্রণালী : ইস্ট, চিনি ও জল দিয়ে ময়দার মাখন তেল মাখিয়ে ১ঘন্টা রেখে দিতে হবে। এরপর গোল করে বেলে, তাতে চিজ দিন, সব সবজি সাজিয়ে আবার চিজ দিন। ওপর দিয়ে নুন, গোলমরিচ, ও মিক্স হার্বস দিন। ওভেন ২০০ ডিগ্রি তাপমাত্রা দিয়ে ২০ মিনিট বেক করে নিন। খুব কম খরচে পুজোর দিনগুলিতে একটি আনন্দের রান্না উপভোগ করুন।
(ম্যাগাজিনে পূর্ব প্রকাশিত )