ওয়েব ডেস্ক; ৮ মে : অপারেশন সিঁদুরের প্রথম বার্ষিকীতে সশস্ত্র বাহিনীর অতুলনীয় শৌর্যকে কুর্নিশ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন অপারেশন সিঁদুর ভারতের এক যুগান্তকারী অভিযান, যা শত্রুদের সবসময়েই এদেশের সশস্ত্রবাহিনীর ক্ষমতা মনে করিয়ে দেবে। পহেলগাঁও-এ ভারতের নাগরিকদের ওপর হামলার প্রত্যুত্তর হিসেবে ভারতীয় বাহিনীর ক্ষমতা এবং দৃঢ় রাজনৈতিক নেতৃত্বের মেলবন্ধনে সীমান্তপারে জঙ্গি ঘাঁটিগুলিতে নিখুঁত নিশানায় যেভাবে আঘাত হানা হয়েছে ইতিহাস তা সবসময় মনে রাখবে বলে স্বরাষ্ট্র মন্ত্রী উল্লেখ করেছেন।
এক্স পোস্টে এই মর্মে বার্তা দিয়েছেন তিনি।
