ওয়েব ডেস্ক; ৫ জুন : মূলধনী বাজারকে আরও গভীরতা দিতে এবং প্রথম সারির আন্তর্জাতিক বিনিয়োগ কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সরকারি সংকল্পের অঙ্গ হিসেবে অর্থমন্ত্রক ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তি (পিআরওআই) এবং বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগকারীদের বিনিয়োগে স্বাচ্ছন্দ্য প্রদানের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে।
সাম্প্রতিক উদ্যোগ সমূহের ওপর ভিত্তি করে মূলধনী বাজারে ব্যবসার স্বাচ্ছন্দ্য প্রসারে সরকার ইক্যুইটিতে এবং জি-সেক-এ বৈদেশিক বিনিয়োগকে আরও সুগম, দক্ষ এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করতে অতিরিক্ত কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে।
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রক ২০২৬-২৭ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করেছে যে, ভারতের বাইরে বসবাসকারী কোনো ব্যক্তি (পিআরওআই)-দের ভারতের তালিকাভুক্ত কোম্পানীগুলিতে পোর্টফোলিও বিনিয়োগ কর্মসূচির মাধ্যমে ইক্যুইটি শেয়ারে বিনিয়োগের অনুমতি দেওয়া হবে, যা এপর্যন্ত কেবলমাত্র এনআরআই/ ওসিআই-দের জন্য উন্মুক্ত ছিল। এছাড়াও পিআরওআই ব্যক্তির এই প্রকল্পে কোনো কোম্পানীতে বিনিয়োগের সীমাকে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। সেইসঙ্গে কোনো পিআরওআই ব্যক্তির সার্বিক বিনিয়োগ সীমা বর্তমানে ১০ থেকে বাড়িয়ে ২৪ শতাংশ করা হয়েছে।
এটি রূপায়নে অর্থ বিষয়ক বিভাগ (ডিইএ) ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (নন ডেট ইনস্ট্রুমেন্টস) (তৃতীয় সংশোধনী) আইন ২০২৬ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে।
এই বিজ্ঞপ্তির ফলে এনআরআই/ ওসিআই বিনিয়োগকারীদের জায়গায় বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগে আরও সদর্থক প্রসার সম্ভব হবে।
জি-সেক ক্ষেত্রে এফপিআই-দের অংশগ্রহনকে প্রশস্ত করতে সরকার ফুললি অ্যাক্সেসেবল রুট (এফএআর)-এর অধীন সুনির্দিষ্ট সিকিউরিটিজের তালিকা বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে। এফএআর- এলিজেবল সিকিউরিটিজের সঙ্গে সঙ্গতি রেখে সভ্রেণ গ্রিণ বন্ডসে ১৫, ৩০, ৪০ বছরের সময়সীমা সরকারি সিকিউরিটিসকে যুক্ত করা হবে।
আন্তর্জাতিক মূলধনকে আকৃষ্ট করতে প্রতিযোগিতামূলক কর কাঠামো গুরুত্বকে অনুধাবন করে সরকারি সিকিউরিটিজে এফপিআই-দের বিনিয়োগে কর কাঠামোকে বাস্তবানুগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে এক্ষেত্রে বিনিয়োগ কোনো মূলধনী প্রাপ্তি অথবা সুদ বাবদ অর্থ লাভে আয়কর ছাড়ের সুযোগ দেওয়া হবে।
এই ছাড়ের সুযোগ ০১-০৪-২০২৬ থেকে কার্যকর হবে। জি-সেক-এ বিনিয়োগে ০১-০৪-২০২৬ থেকে বা তারপর কোনো মূলধনী প্রাপ্তি বা সুদের ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে।
