শুভাবরি ওয়েব ডেস্ক, ১৯ মে, কলকাতা : গতকাল (১৮/৫/২৬) সন্ধ্যায় কলকাতা পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কলকাতা পুলিশ এসটিএফ (কলকাতা পুলিশ ), এসটিএফ (বিহার) বিহারের পূর্ণিয়া জেলার হরিপুর গ্রামে মিঠু কুমার এবং গব্বর রায় নামে দুই ভাইয়ের বাসভবনে একটি অভিযান চালায়।
এই অভিযানে সফলভাবে একটি সক্রিয় মিনিগান কারখানার সন্ধান পাওয়া যায়। বাড়িটির নিচতলার কাগজের প্লেট তৈরির কারখানার আড়ালে মাটির নিচে একটি গোপন ঘরে অবৈধভাবে এটি চালানো হচ্ছিল।
এই অভিযানে মিঠু কুমার, গবর রাই, মোঃ আনোয়ার খান এবং মোঃ আফতাব আলমকে গ্রেফতার করে। তল্লাশি চলাকালীন মিনিগান কারখানা থেকে ৫টি অর্ধসমাপ্ত পিস্তল, ৫টি পিস্তলের মূল অংশ, ৪ টি পিস্তলের বাট, একটি লেদ মেশিন, একটি মিলিং মেশিন, একটি ড্রিলিং মেশিন, একটি গ্রাইন্ডিং ও পলিশিং মেশিন, এবং হাতে তৈরি আগ্নেয়াস্ত্র উৎপাদনে ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তী সময় এই পুরো অভিযানের মূল পরিকল্পনাকারী সুরজ কুমারকে মুঙ্গের থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে দামদহ থানা (পূর্ণিয়া, বিহার) অস্ত্র আইন এবং বিএনএস-এর ধারায় মামলা দায়ের করেছে।
