শমিত মন্ডল
৩য় পর্বের পর……..
গণেশের একজন নতুন খেলার সাথী জুটেছে। গণেশ সারাদিন একে দলাই- পেষাই করে, চুল টানে, দুমদাম কিলচড় মারে লোকটার কোনও ভ্রূক্ষেপ নেই তাতে। বরং সে অনেক সময় গণেশের সঙ্গে খেলায় অংশগ্রহণ করে। তবু এই সদ্ভাব বেশি দিন বজায় থাকল না। সুস্থ হওয়ার সাথে সাথে এই উন্মাদের খাইখাই ভাবও বেড়ে চলেছে। এখন সে গণেশের বরাদ্দ খাবার কেড়ে খেতে চায়। তাই কেতকী নিজে উপস্থিত থেকে দু’জনকে খাওয়ায়। মা- ব্যাটার খাবার জোগানোই সমস্যা, তার মধ্যে আবার এক খাইয়ে মানুষ! কাচাকাচি, রান্নাবান্না, ঘরকন্নার কাজ সামলে ওকে এখন এক বালক আর এক প্রায়-বালককে সামলাতে হয়।
এদিকে কেতকীর ঘরে এই পাগলের থাকা নিয়ে পাড়ায় একটু কানাকানি- হাসাহাসি চলেছে। কেতকীর সখি রাইধনি আজ দুপুরে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছে। সে সব শুনে ছুটে এল তার সখির কাছে। তারপর দুজনের মধ্যে যে কথাবার্তা হল তা এ রকম – সখী । হ্যাঁ লা কেতি , আর কতদিন পুরুষ ছাড়া রইবি?
ক্রমশ…..
