গার্গী সিনহা
সপ্তম পর্বের পর……
অতএব ছাদে জল; জমার সমস্যা এড়াতে এখানকার দেশজ বাসগৃহে নীচু ও ঢালু চালযুক্ত দোচালা কাঠামো চোখে পড়ে। এর ফলে ঢালু চাল বেয়ে বৃষ্টির জল সহজে মাটিতে গড়িয়ে পড়তে পারে। ডুয়ার্সের দেশজ বাসগৃহের অন্যতম প্রধান বৈশিষ্ট হল উঁচু ভিত (Plinth) বা মাচার ওপর বাড়ি তৈরি। কাঠামোগত এই বৈশিষ্টের পিছনেও অরণ্যের প্রত্যক্ষ তথা পরোক্ষ প্রভাব রয়েছে। ডুয়ার্স একই সঙ্গে বন্যাপ্রবণ ও শ্বাসপদসঙ্কুল। সুতরাং বাসগৃহ উঁচু মাচার ওপর তৈরি করলে একদিকে যেমন বুনো জন্তুজানোয়ার-সরীসৃপ প্রভৃতির হাত থেকে আত্মরক্ষা করা সম্ভব তেমনি বর্ষার বিপুল পরিমাণ পৃষ্ঠপ্রবাহ তথা বন্যার জল এবং স্যাঁতস্যাঁতে ভূমির আর্দ্রভাব থেকেও কিছুটা নিস্তার পাওয়া যায়। টোটোরা সচরাচর মাটি থেকে ৮-১০ ফুট উঁচু মাচার ওপর বাড়ি তৈরি করে। এই বাড়িগুলির সমানের দিকে ঘরের সমউচ্চতাসম্পন্ন কাঠ বা বাঁশের মাচায় বাঁশের চওড়া বারান্দাও সংযুক্ত থাকে। অরণ্যে বসবাসকারী অন্যান্য দেশজ জনজাতি মেচ, রাভা, গারোরাও তুলনামূলক একটু নীচু মাচায় বাড়ি বানায়। আবার এরাই (টোটো বাদে) যখন অরণ্যের বাইরে বসতি গড়ে, তখন মাচার বদলে মাটির সামান্য উঁচু ভিতের ওপর বাসগৃহ তৈরি করে থাকে।
ক্রমশ….
