ডা চন্দ্রগুপ্ত

২৩ তম পর্বের পর…..

প্রণবের প্রণবের ছায়া সঙ্গী ইশারা করে শ্লোগান দেওয়া লেবার পার্টির ছেলেদের সরে যেতে বলল। এখন অবধি প্রণব বসুর পরিকল্পনা ঠিক পথেই চলছে। পুলকের দলের ছেলেদের শ্লোগানের মধ্যে প্রণব-কানাই ভিড় ছেড়ে রাস্তার উল্টো দিকে গিয়ে দাঁড়াল, । প্রণব শুধু সেখানে দাঁড়ানো এস.আইকে আস্তে করে বলে দিল, ‘চালাও তুমি, তবে পুলকের যেন কিছু না হয়।’

মুহূর্তের মধ্যে পুলিশ লাঠি উঠিয়ে তেড়ে গেল প্রগতিশীল দলের ছেলেদের দিকে। আধো অন্ধকারে একটা ভয়ানক অবস্থা সৃষ্টি হল। যার প্রভাব অবশ্যই কলেজের ভেতরেও পড়বে, এটা জানে প্রণব বসু এবং পুলক। ছেলেরা পুলিশের ঘেরাটোপ থেকে পালাতে চাইছে, আর তখনই কলেজের ভেতর থেকে আনন্দ উল্লাসের শব্দ শোনা গেল। স্তব্ধ হয়ে গেল পুলিশের লাঠি আর ভাগদৌড়।

বুকের ভেতরটা প্রবল উত্তেজনায় ধুকপুক করছে পুলকের। এত বছরের অধরা জয় তাহলে হাতে এল। ও নিশ্চিত যে ছাত্রসংঘ কোন নমিনেশনই ফাইল করতে পারে নি বা পারলেও গোটা দশ। এমন প্ল্যান ছিল রৌনকের। নির্বাচন শুধু একটা নিয়ম রক্ষা। ভেতর থেকে মুহূর্মুহু শুধু রৌনক জিন্দাবাদ ধ্বনি আসছে।

ক্রমশ….