রিমা বিশ্বাস

পঞ্চম পর্বের পর….

…….

গোল্ডেন মোড়কে মোড়া গিফট হাতে হাসল মালাদি।

–‘সামনের বছর তোকে যেন এই শুভেচ্ছা দিতে

পারি।’

——কোনো ইচ্ছে নেই আমার!’

অফিসের প্রথম দিন থেকে মালাদি নানাভাবে গাইড করেছে ওকে। বারবার রূপালী মালাদিকে মেনে চলে আবার ভালোওবাসে খুব। মালাদি চেয়ার ছেড়ে উঠে এল ওর কাছে—’শোন না রূপালী! একটা ভালো ছেলে আছে। সম্পর্কে আমার একরকম দেওয়া হয়। স্টেটসে ছিল ক’দিন হল দেশে ফিরেছে। একবার দেখা কর না।”

–‘দুর! কি যে বল! বলে, ঠোঁট বেঁকাল রূপালী। এবার ধমক দিল মালাদি—‘এই রবিবার তুই আসবি আমাদের বাড়ি! আমি কিচ্ছু যুক্তি শুনব না!’

—‘মালাদি…’ ——আমি শুনব

না!”

রবিবার সকালে যেতে হবে। তাই সকাল থেকেই ভেতর ভেতর টেনশন হচ্ছে। মালাদি যা। না গেলে কথাই বন্ধ করে দেবে। অন্যদিনের চাইতে আজ একটু অন্যরকমই ভাবেই সাজল। হলুদকালো পিওর সিল্কটা পরল। আর পরল সোনার হার, দুল, মুখে বুলিয়ে নিল পাউডার। ঠোঁট রাঙাল হালকা লিপস্টিকে। চোখে টানল আই লাইনার। বুকের মাঝের ধূসর ছবিতে রঙ বেরঙের রেখা ফুটে উঠেছে। কলেজ বেলার উত্তেজনাটা পেটের ভিতর ঘুরপাক খাচ্ছে।

ক্রমশ…..