ডিজিটাল:   সবজির মধ্যে আলু হল সহজেই পাওয়া যায়। আপনি আলু নানারকম ভাবে রান্না করে খেতে পারেন। বাঙালি বাড়িতে তো আলু ছাড়া রান্না ভাবাই যায় না। এখনকার সময়  আলুর প্রচলিত রেসিপি  ফ্রেঞ্চ ফ্রাই বা রোস্ট হিসাবে পাওয়া যায় রেস্তোরাঁয়।

বাড়িতে কিভাবে আলু রান্না করবেন ?

আলুকে খোসা সমেত রান্না করতে পারেন ।  আলু ভালো করে ধুয়ে ফেলতে হবে যাতে  খোসার মধ্যে লেগে থাকা বালি বা মাটি পরিষ্কার হয়ে যায়। আলুর ভেতরের অংশ ছাড়াও আলুর খোসার উপকারিতাও রয়েছে। উভয়তেই রয়েছে ভিটামিন ও পটাসিয়াম। আলুর খোসার উপকারিতা ছাড়িয়ে ফেললে তার পুষ্টিমাত্রা কমে যায় ।

আলু  মাইক্রো ওয়েভে খোসা সমেত বেক করা হলে,  এর  পুষ্টিকর উপাদানগুলি নষ্ট হয়না।

কিন্তু, অতিরিক্ত সময় ধরে ফোটালে বা রান্না করলে আলুর পুষ্টিকর উপাদানগুলি হারিয়ে যায়।
আলু কাটার পর সেটিকে অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে তারপরে রান্নায় ব্যবহার করুন। এতে আলুর থেকে স্টার্চ বেরিয়ে যায় যা শরীরে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করা প্রতিহত করে।

তথ্য: stylecraze