ডা চন্দ্রগুপ্ত
সূর্যোদয়ের পথে পর্ব ৯
৯ম পর্বের পর…
ওনার ঠিক সামনে সাতজন মহিলা পুরুষ বসে। শীতের রাতে ওরা খুব সামান্যই গরম কাগড় গায়ে দিয়েছে। দাদা একটা চাদর গায়ে। মিটিং শুরু হয়েছে মিনিট পনেরো আগে। জমি বিবাদ এর বিচার চলছে। গ্রামে একটা জলাধার বানানোর জন্যে জমি চাই ভাইদের। আগামি বর্ষার আগে এটা তৈরী হলে সেচের কাজ অনেক সহজ হবে বলে ভাইদের বিশ্বাস। জনশ্রুতি, গ্রামের মানুষ প্রশাসনের কাছে জলাধারের প্রস্তাব এবং আবেদন জানিয়েছিল, কিন্তু তোলাবাজ এবং পরবর্তীকালে নাকি জঙ্গল ভাইদের ভয়ে কোন ঠিকেদার এই কাজ করতে চায়নি। অগত্যা ভাইরা এ উদ্যোগ নিচ্ছে। এতে গ্রামের মানুষই শ্রমদান করবে বলে ওদের ফরমান জারি হয়েছে।
ভাইদের সংগঠন মনে করে যে এভাবে সমাজের নীচতলার মানুষের সমর্থন আরো বেশী পাবে তারা। যদিও এতে অনেক অনেক সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু তারা আশাবাদী যে ভয়-ভীতি এবং সহযোগীতা সহমর্মিতার সংমিশ্রণে কাঙ্খিত লক্ষ্যে তারা পৌঁছে যাবেন।
ক্রমশ…..
