ডিজিটাল: মাথাব্যথা বর্তমান যুগের সব মানুষেরই একটা বিরক্তির কারণ। মাথাব্যথা হলে কোন কাজ শান্ত মতন করা যায় না। উল্টে কাজ ঠিকভাবে হয় না।
অনেক সময় মাথায় সর্দি জমে গেলে কিংবা দীর্ঘদিন কাশির ফলে মাথাব্যথা করে । তুলসী মাথাব্যথাকমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুলসীর মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সর্দির ভাইরাসকে ধ্বংস করে শ্লেষ্মাকে পাতলা করতে সহায়তা করে।

কি কি দরকার

তুলসী পাতা –  পাঁচ ছয়টি

জল – এক কাপ

প্রণালি:

এক কাপ জলে পাঁচ-ছয় টি তুলসী পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন।
যতক্ষণ না জলের রং হালকা সবুজ হয়ে যাচ্ছে ।
এরপর অল্প হালকা  ঠান্ডা করে উষ্ণ অবস্থায় এই জল পান করুন।
এবার দেখতে পাবেন ধীরে ধীরে আরাম পাবেন  এবং যদি কফের সমস্যা থাকলে সেটি বের হতে থাকবে।