ডিজিটাল; ৯ এপ্রিল: দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে, সীমান্ত নিরাপত্তা বাহিনী উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকায় চোরাকারবারীদের পরিকল্পনা নস্যাৎ করে ৮৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে।

গত ৮ ই এপ্রিল ১০৭ বাহিনীর বর্ডার ফাঁড়ি মালিদা এক বিশেষ তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে ৮৪ কেজি গাঁজা জব্দ করে। যা বাংলাদেশে পাঠানোর কথা ছিল চোরাকারবারীরা দ্বারা। তবে পাচারকারীরা ঘন অন্ধকারের সুযোগ নিয়ে গাঁজা কলা বাগানে ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত জিনিসপত্র বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে।

১০৭ বাহিনীর কমান্ডিং অফিসার সুনীল কুমার জানিয়েছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের সঙ্গে জড়িতরা চরম বিপাকে পড়ছেন। ওই কর্মকর্তা কঠোর ভাষায় আরো বলেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী কোনো অবস্থাতেই চোরাচালান হতে দেবে না।