ডিজিটাল; কলকাতা, ১৮ এপ্রিল:
নন-ফেয়ার রেভিনিউ বাড়ানোর উদ্যোগ হিসেবে, মেট্রো রেলওয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের (আসন্ন শিয়ালদহ স্টেশন সহ) ৮টি স্টেশনের মোট ১০৬ টি AFC-PC গেট ব্র্যান্ড করার জন্য শাকম্ভরী ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ১৯/১/২২ এই চুক্তিটি প্রাথমিকভাবে ২ বছরের জন্য স্বাক্ষরিত হয়েছে৷
সংস্থাটি সম্প্রতি সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত এই গেটের ব্র্যান্ডিং কাজ সম্পন্ন করেছে। এর ব্র্যান্ড, লোগো এবং পণ্যের বিশদ বিবরণ এখন এই AFC-PC গেটসের ক্যাবিনেটে প্রদর্শিত হচ্ছে। এটি মেট্রো চত্বরের ভিজ্যুয়াল ইমপ্যাক্টকেও বাড়িয়েছে।