ডিজিটাল; ২ অক্টোবর: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনারদের ৪ শতাংশ হারে অতিরিক্ত ডিএ ও ডিআর বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বছরের পয়লা জুলাই থেকে এই অতিরিক্ত ডিএ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পয়লা জুলাই থেকে ডিএ ও ডিআর বাবদ সরকারকে অতিরিক্ত ব্যয়ভার বহন করতে হবে বছরে ১২,৮৫২ কোটি ৫৬ লক্ষ টাকা। অন্যদিকে, ২০২২-২৩ অর্থবর্ষে (জুলাই, ২০২২ থেকে ফেব্রুয়ারি, ২০২৩ – এই আট মাসের জন্য) অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৮,৫৬৮ কোটি ৩৬ লক্ষ টাকা।