
শুভাবরি ওয়েবডেস্ক, ১৬ অক্টোবরঃ
ভারতীয় বায়ুসেনা জাপানের এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স (জেএএসডিএফ)-এর সঙ্গে যৌথভাবে ১৭-২৩শে অক্টোবর পানাগড়ের অর্জন সিং বায়ুসেনা ঘাঁটিতে ‘শিন্যু মৈত্রী – ২০১৯’ মহড়া চালাবে।
ভারতীয় বায়ুসেনার বিশেষ অভিযানে ব্যবহৃত বিমানবহর সি-১৩০জে এয়ারক্র্যাফ্ট এবং জেএএসডিএফ-এর কৌশলগত অভিযানে ব্যবহৃত বিমানবহর সি-১৩০এইচ এই মহড়ায় অংশগ্রহণ করবে। দুই বাহিনীর যৌথভাবে বিভিন্ন কৌশলগত অংশীদারিত্বের দিকটি এই মহড়ার মূল বিষয়।( সুত্রঃ পি আই বি)
