ওয়েব ডেস্ক; ১৪ জানুয়ারি: জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোরের তারাতলা-মাজেরহাট প্রসারিত প্রথম ট্রায়াল রান সুষ্ঠুভাবে পরিচালিত হয় ১৩ জানুয়ারি । এসি ট্রায়াল রেক (MR-417) তারাতলা স্টেশন থেকে দুপুর ১২:১৬ টায় শুরু হয় এবং ১.২৫ কিমি অতিক্রম করার পর মাঝেরহাট স্টেশনে পৌঁছায় দুপুর ১২:১৯ টায়।

ফিরতি যাত্রায় এই রেক মাঝেরহাট থেকে দুপুর ১২টা ৪৩ মিনিটে শুরু হয়ে তারাতলায় পৌঁছায় দুপুর ১২টা ৪৬ মিনিটে। ট্রায়াল রেকটি জোকা ডিপো থেকে নেওয়া হয়েছিল, যা রেক স্ট্যাবলিং এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য তৈরি করা হয়েছে। এই ট্রায়াল রানের সময়, রেকটি সর্বোচ্চ ৫০ কিমি/ঘন্টা গতিতে ভ্রমণ করেছিল।

হরসিমরান সিং, চিফ প্রজেক্ট ম্যানেজার/আরভিএনএল এবং মেট্রো রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন।

পি উদয় কুমার রেড্ডি, জেনারেল ম্যানেজার, মেট্রো রেলওয়ে এই প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করার জন্য টিম মেট্রো এবং টিম RVNL-এর সমস্ত অফিসার ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন৷