
ওয়েবডেস্ক,২০ ডিসেম্বর, দেবাঞ্জন দাস, কলকাতা : দেখতে দেখতে ১২৫ বছর পার হয়ে এলো নিটওয়্যার ইন্ডাস্ট্রি। কলকাতার এক নামী পাঁচতারা হোটেলে ওয়েস্টবেঙ্গল হোসিয়ারী এসোসিয়েশন আজ নীটওয়্যার ইন্ডাস্ট্রির ১২৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল এবং শিশু ও নারী কল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী মাননীয়া শ্রীমতি স্মৃতি ইরানি।
ছিলেন ওয়েস্টবেঙ্গল হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক টোডি, সন্দীপ সিক্সারিয়া, সঞ্জয় জি জেইন প্রমূখ।
অশোক তোডি বলেন, “পশ্চিমবঙ্গ হোসিয়ারী শিল্পের পীঠস্থান, খিদিরপুরে প্রথম নীটওয়্যার ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে আমাদের উচিত এই হোসিয়ারী শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।” সঞ্জয় জি জৈন বলেন, “কিছু কারণে প্রাথমিকভাবে হোসিয়ারী শিল্প ধাক্কা খেলেও আমাদের এখন একসঙ্গে হয়ে কাজ করতে হবে যাতে এই শিল্পকে অন্যতম উন্নতির জায়গায় নিয়ে যেতে পারি।”

উপস্থিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন , “নীটওয়্যার একটি পরিবার। নীটওয়্যারকে কিভাবে আরো বেশি শক্তিশালী করা যায় তার জন্য আমরা আগামী দিনে বিভিন্ন পর্যায়ে বৈঠক করব । নতুন এবং অত্যাধুনিক মেশিনের ব্যবহারের দিকে এগোতে হবে । তিনি আরো বলেন, ভারত সরকারের টেক্সটাইলের ওপর বিভিন্ন স্কিলিং প্রোগ্রাম রয়েছে, এতে বহু মানুষ উপকৃত হচ্ছেন।” তিনি ওয়েস্টবেঙ্গল হোসিয়ারী অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে হোসিয়ারী শিল্পের যারা উচ্চতায় পৌঁছেছেন তাদেরকে সম্মানিত করা হয়।
