ওয়েব ডেস্ক; ২৭ জানুয়ারি: শুরু হল ‘বাংলা মোদের গর্ব’ আলিপুর সদর মহকুমার দক্ষিণ গৌরিপুর মিলন সংঘের মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল, মাননীয়া জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, গিয়াসউদ্দিন মোল্লা, বিধায়ক, মগরাহাট (পঃ), যোগরঞ্জন হালদার, বিধায়ক, কুলপি, অনীশ দাসগুপ্ত, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), সৌমেন পাল, অতিরিক্ত জেলাশাসক (জেঃ পঃ), তমোঘ্ন কর, মহকুমা শাসক, আলিপুর সদর, শচীরাণী নস্কর, কর্মাধ্যক্ষ, জেলা শিশু ও নারী কল্যাণ, শ্রীমতি হাসনাবানু সেখ, কর্মাধ্যক্ষ, জেলা শিক্ষা ও সংস্কৃতি, জনাব মুজিবর রহমান মোল্লা, অধ্যক্ষ, জেলা পরিষদ ও অন্যান্য বিশিষ্ট অতিথি।
তিন দিন ধরে চলবে এই উৎসব । কি কি অনুষ্ঠান থাকছে এই তিনদিন :
২৭ জানুয়ারি ২০২৪ শনিবার: লোকপ্রসার প্রকল্পের শিল্পী: শাশ্বতী বন্দ্যোপাধ্যায় ও সম্প্রদায় (সমবেত বাংলার লোকগান), স্থানীয় শিল্পী: কল্যাণ দাস (একক গান), স্বর ও সপ্তক (নৃত্যানুষ্ঠান), সুর ও ছন্দ (নৃত্যানুষ্ঠান), অতিথি শিল্পী: স্বপন বসু, নীপবিথি ঘোষ।
২৮ জানুয়ারি ২০২৪ রবিবার, বিকাল ৫টা:
লোকপ্রসার প্রকল্পের শিল্পী: খোকন কর্মকার (বাউল গান), প্রভাস মাহাত ও সম্প্রদায় (আদিবাসী নৃত্য), মৃত্তিকা (সমবেত বাংলার লোকগান), স্থানীয় শিল্পী: সুমন চক্রবর্তী (একক গান), শম্পা বটব্যাল (আবৃত্তি), নৃত্য ধ্বনি (নৃত্যানুষ্ঠান) অতিথি শিল্পী: মানসী মুখার্জী, অঙ্কন কুমার শী, অনুরূপ মল্লিক।
২৯ জানুয়ারি ২০২৪ সোমবার, বিকাল ৫টা: লোকপ্রসার প্রকল্পের শিল্পীঃ পৃথা দে ও অনুশ্রী ঘোষ (ভাটিয়ালি গান), এম.এন. জি.সি. ডান্স গ্রুপ (নৃত্যানুষ্ঠান), স্থানীয় শিল্পী: ডঃ হিমাদ্রি পাল ও শুক্লা পাল চট্টোপাধ্যায় (আবৃত্তি), নবাঙ্গিক নৃত্য কলা কেন্দ্র (নৃত্যানুষ্ঠান), পারিজাত (বাংলা ব্যান্ড) , অতিথি শিল্পী: আরফিন রানা, টুসিমা ভট্টাচার্য।
এছাড়াও থাকছে জেলার বিভিন্ন হস্তশিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীর রকমারি স্টল।
