
ওয়েবডেস্ক,25 জানুয়ারী,কলকাতা: চা বা কফি যাই হোক না কেন প্রথমেই মনে পড়ে পাহাড় এর কথা। পাহাড়ের কোলে কফি গাছ থেকে তৈরি কফির স্বাদ কে না পেতে চায় !
সেই অপেক্ষার দিন। শেষ দক্ষিণ কলকাতার ৩৩এ, লেক এভিনিউতে সুদূর কাঠমান্ডুর কফির স্বাদ নিয়ে উদ্বোধন হলো “ক্যাফে কাঠমান্ডু”র।
উদ্যোক্তা এবং কর্ণধার রাজু সিং বললেন, “কলকাতায় প্রকৃত কফির স্বাদ অনেকেই চেনেন না। তাই কলকাতার মানুষকে সঠিক এবং নির্ভেজাল স্বাদ দিতে আমরা বদ্ধপরিকর। এই কফি আমরা নিয়ে আসি নেপালের কাঠমান্ডু থেকে। এটি ১০০% অর্গানিক, কোনরকম এসিডিটির সমস্যা হবে না, খুব কম পরিমাণে ক্যাফিন আছে। বিশেষত কফির মধ্যে কোন ভাবেই চিনি মেশাতে হবে না। ”

কফি শপের ভেতরে ঢোকার সময়ে এবং ভেতরের সম্পূর্ণ পরিবেশটি তৈরি হয়েছে নেপাল ও কলকাতার বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ । সেখানে রয়েছে কাঠমান্ডু শহরের বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানের ছবি। তার সাথে কাঠমান্ডুকে জানার জন্য পড়ার বই। নির্ভেজাল ভাবেই একাকীত্ব এবং বন্ধু-বান্ধবদের সাথে কিছুটা সময় কাটানোর এক অসাধারণ জায়গা উপহার দিতে চলেছে “ক্যাফে কাঠমান্ডু”।

আজ উদ্বোধন এ উপস্থিত ছিলেন কলকাতায় নেপাল কনস্যুলেট জেনারেল, ই আড়িয়াল, অভিনেতা এবং ইন্ডিয়ান আইডলের চ্যাং প্রমুখ।
