শুভাবরি ওয়েবডেস্ক, ২৬ ফেব্রুয়ারি, কলকাতাঃ কথায় বলে, ‘লক্ষ্য যদি স্থির থাকে, তবে দুর্গম পর্বত জয় করাও সম্ভব।’ ঠিক তেমন কাজটি করে দেখালেন ‘নোবেল মিশন’ , কোরক বিশ্বাসের বাবা-মা এবং কোরক বিশ্বাস নিজে।
১৬ বছরের কোরক ২০২০ সালে “প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে” ভূষিত হন এবং ২৬ জনুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করেন। উল্লেখ করা যেতে পারে এবছর ৪৮ জন অত্যন্ত মেধাবী ও মূলস্রোতে থাকা শিশুদের সাথে কোরককে মহামান্য রাষ্ট্রপতি এই পুরস্কারে ভূষিত করেন।
আজ কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নোবেল মিশনের পক্ষ থেকে স্কুলের প্রিন্সিপাল……. বলেন, এই সংস্থার প্রথম ইউনিটটি ২০০০ সালে তৈরি হয়েছিল পরে ২০০৫ সালে মুকুন্দপুরে স্থায়ীভাবে কাজ শুরু করে এই সংগঠন এবং যারা প্রতিবন্ধী শিশু তাদেরকে বিভিন্নভাবে মূলস্রোতে ফিরিয়ে আনার যাবতীয় কাজকর্ম করে থাকেন। যাদের কাছে আজ কোরক একজন রোল মডেল ।
আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গর্বিত বাবা….. মা…। এই বিরল এবং অসামান্য মুহূর্তের সাক্ষী হয়েছিলেন আরো বিখ্যাত মানুষেরা, উপস্থিত ছিলেন দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, ছিলেন সমাজসেবী এবং নৃত্যশিল্পী অলকানন্দা রায় প্রমূখ।
কোরকের সাফল্য নিঃসন্দেহে অন্যান্য অটিস্টিক শিশুদের এবং তাদের বাবা-মায়েদের উৎসাহ যোগাতে সাহায্য করবে । কিন্তু কোথাও যেন একটা অন্য সুর আজ ও শোনা যায়। এখনো সেটি হলো, আমরা এখনো সবাই মিলে মেনে নিতে পারছি না, এই শিশুরা আমাদেরই একজন। এদের সাথে আমরা আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতই আচরণ, ভালোবাসা এবং আবেগ নিয়ে চলতে পারি।