
শুভাবরি ওয়েবডেস্ক, 29ফেব্রুয়ারী,কলকাতা: দেশের সর্বত্র এবং এ রাজ্যেও এনআরসি, এপিআর, সিএএ নিয়ে তীব্র উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উদ্বাস্তু-শরণার্থীরা। সরকার বলছে অনুপ্রবেশকারী।
এই বাংলাদেশি শরণার্থী-উদ্বাস্তুদের নিয়েই তৈরি হয়েছিল দক্ষিণ কলকাতার বিজয়গড় সহ বিস্তীর্ণ অঞ্চল । এশিয়ার দ্বিতীয় বৃহত্তম উদ্বাস্তু উপনিবেশের এই অঞ্চল থেকে উঠে আসা এক প্রতিভা, একজন শিক্ষিত রাজনীতিবিদ এবং অবশ্যই নিঃস্বার্থ সমাজসেবীর উদ্যোগে চারপাশের জনজীবন যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। অঞ্চলের সব থেকে পরিচিত মুখ ‘মলয়দা’ যার পোশাকি নাম দেবব্রত মজুমদার, মেয়র – ইন-কাউন্সিল, কলকাতা পুরসভা, অন্যান্য সামাজিক ক্রিয়াকর্মের পাশাপাশি এবার আরো একটি বড় সামাজিক কাজকর্মের দিকে এগিয়ে গেলেন। সভ্যতার আলোকে উন্নততর করতে চাইলে নিজের বাসভূমি।
বিজয়গড় বাজার ও তার আশেপাশে গত কয়েকদিন থেকে নজরে পড়লো বেশ কিছু সাদাকালো ফ্লেক্স। প্লাস্টিক বর্জনের কথা যেখানে লেখা রয়েছে। অর্থাৎ আগামী ১ মার্চ থেকে এই অঞ্চলে আর প্লাস্টিকের ব্যবহার করবেন না কোন সুজি নাগরিক এবং ব্যবসায়ীবৃন্দ। সচেতনভাবেই এলাকাবাসীরা প্লাস্টিক বর্জন করার লক্ষ্যে হাতে তুলে নিয়েছেন সেই ফেলে আসা পরিবেশবান্ধব থলে।
যারা প্লাস্টিক ব্যাগের ব্যবসা করতেন তারা কিভাবে জীবিকা অর্জন করবেন!! শোনা গেল, সময়ের সাথে এবং প্রশাসনের সাথে পায়ে পা মিলিয়ে তারাও তাদের ব্যবসার সামগ্রী অন্য খাতে বইয়ে সমাজ বান্ধব হতে চাইছেন। যদিও সমক্ষে দেখা যাচ্ছে এ প্লাস্টিক বর্জনের নোটিশটি বাজার সমিতির পক্ষ থেকে। কিন্তু প্রশংসাযোগ্য এই উদ্যোগের পেছনে যে তাদের ভালবাসার মানুষটি রয়েছেন সেটি বুঝতে কারো অসুবিধা হয়নি। তাই সবার মুখে একই কথা ‘সাধু দেবব্রত, সাধু ‘।যাদবপুর বিজয়গর অঞ্চলের অধিবাসীদের এবারের আশা এভাবেই হয়তো উঠে আসবে যাদবপুরের আগামীদিনের বিধায়ক মলয়দা-দেবব্রত মজুমদার । আমরাও ২০২১ এ তাকে এভাবেই হয়তো দেখতে চাই।

