ওয়েবডেস্ক, ২৮ জুন, কলকাতাঃ আমার প্রিয় দেশবাসী, বর্তমানে আমরা যে সমস্ত বিপর্যয়ের সম্মুখীন, তা নির্বিশেষে ভারতের সংস্কার প্রত্যেককে অনুপ্রাণিত করে এবং এই সংস্কার নিঃস্বার্থ সেবার প্রেরণা যোগায়। যেভাবে ভারত কঠিন এই সময়ে বিশ্ববাসীর উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তা শান্তি ও অগ্রগতির লক্ষ্যে ভারতের ভূমিকাকে পুনঃপ্রতিষ্ঠা করে। কঠিন এই সময়ে সমগ্র বিশ্ব ভারতের সর্বজনীন সৌভ্রাতৃত্ববোধে প্রাণশক্তিকে উপলব্ধি করছে …. একই সময়ে সমগ্র বিশ্ব মাতৃভূমির সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখন্ডতার সুরক্ষায় ভারতের অঙ্গীকারকেও প্রত্যক্ষ করেছে। লাদাখে ভারতীয় ভূখন্ডের প্রতি যারা কুনজর দিয়েছে, তাদের যথোচিত জবাব দেওয়া হয়েছে। ভারত বন্ধুত্বের মনোভাবকে সম্মান করে ….. এমনকি, ভারত পিছু না হটে, যে কোনও ধরনের প্রতিকূল পরিস্থিতির যোগ্য জবাব দিতেও সক্ষম। আমাদের সাহসী সেনানীরা প্রমাণ করে দিয়েছেন যে, তাঁরা মাতৃস্বরূপা ভারতের গৌরব ও সম্মানের প্রতি কারও কুদৃষ্টি বরদাস্ত করবে না।

পি আই বি