কলকাতা; ২০ জানুয়ারি : মাঝে মাত্র একদিন। তারপরেই উদ্বোধন হবে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার।
২২ জানুয়ারি, বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বইমেলার। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবছরের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার মাননীয় রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো, বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তেরর মন্ত্রী ।
স্বপ্নময় চক্রবর্তীকে উদ্বোধন অনুষ্ঠানে গিল্ডের জীবনব্যাপী সাহিত্য সম্মান পুরস্কার, যার অর্থ মূল্য ২ লক্ষ টাকা প্রদান করবেন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।
মেলায় বরিষ্ঠ নাগরিক দিবস, ‘চিরতরুণ’ – ৩০ জানুয়ারি। সম্মাননা জ্ঞাপন করা হবে কবি মৃদুল দাশগুপ্ত, প্রকাশক রাজেন্দ্র কুমার মেহরা এবং পাঠক নির্মল ভট্টাচার্যকে।
কলকাতা লিটেরেচার ফেস্টিভ্যাল (KLF) আয়োজিত হবে ২৪ এবং ২৫ জানুয়ারি এস বি আই অডিটোরিয়ামে। KLF এর অনুষ্ঠানসূচি এখানে দেওয়া হল।