ওয়েব ডেস্ক; ১৩ জুলাই : ভারত ‘বিকশিত ভারত @২০৪৭’-এর লক্ষ্যে এগিয়ে চলেছে, তখন দেশের যাত্রাপথের কেন্দ্রে স্থান দেওয়া হয়েছে তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক রূপান্তরের স্থপতি হয়ে উঠতে সাহায্যদানকে। মাদকের বিরুদ্ধে লড়াইকে জন-আন্দোলনে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানকে আরও জোরালো করতে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মেরা যুবা ভারত (মাই ভারত)-এর মাধ্যমে দেশজুড়ে ‘নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত’ অভিযানের পরবর্তী পর্যায়ের সূচনা করবে ১৩ জুলাই, থেকে শুরু হতে চলা জেলাস্তরের প্রতিযোগিতা দিয়ে। সৃজনশীলতা, সংস্কৃতি এবং সমাজকে নেতৃত্ব দেওয়ার শক্তির মাধ্যমে এই উদ্যোগের লক্ষ্য ‘বিকশিত ভারত @২০৪৭’-এর আদর্শে অবদান রাখার পাশাপাশি ্নেশা মুক্ত ভারত-এর লক্ষ্যে আন্দোলনে নেতৃত্ব দিতে যুব সমাজকে অনুপ্রেরণা যোগানো।

দেশজোড়া কাঠামোগত প্ল্যাটফর্মের মাধ্যমে এই আদর্শকে এগিয়ে নিয়ে যেতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় ফর্ম্যাটে – প্রথমে জেলা স্তর, তার পরে রাজ্যস্তর এবং সব শেষে জাতীয় স্তর। নথিভুক্তি শুরু হবে ১৩ জুলাই। এর পরে প্রতিযোগিতা আয়োজিত হবে জেলা স্তরে ২৪ থেকে ২৭ জুলাই । প্রতিটি ক্যাটেগরির প্রথম তিনটি এন্ট্রি বেছে নেওয়া হবে। জেলা স্তরের বিজয়ীরা ৩০ জুলাই থেকে ৬ আগস্ট, রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এরপরে রাজ্য চ্যাম্পিয়নদের আমন্ত্রণ জানানো হবে ১২ ও ১৩ আগস্ট, নতুন দিল্লিতে ন্যাশনাল ফিনালেতে। যেখানে সারা দেশের অসাধারণ তরুণ প্রতিভারা জাতীয় যুবা সম্মেলনে জাতীয় স্তরে প্রদর্শন করবে তাদের সৃজনশীলতা।

এই অভিযানের কেন্দ্রে আছে তরুণ সমাজের নেতৃত্বে সৃজনশীল প্রকাশের শক্তি। জেলা স্তরে মাই ভারত নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রি—এই পাঁচটি সৃজনশীল বিভাগে প্রতিযোগিতার আয়োজন করবে। সংস্কৃতি, কথকতা, সঙ্গীত এবং ডিজিটাল সৃজনশীলতার মিশ্রণে এই প্রতিযোগিতা তরুণদের দেবে একটি অভিনব মঞ্চ, সমাজকে উদ্বুদ্ধ করার জন্য, সতীর্থদের প্রভাবিত করার জন্য এবং এবং নেশা-মুক্ত ভারতের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য।

সকলে যাতে অংশ নিতে পারে সেজন্য প্রতিযোগিতা উন্মুক্ত করা হয়েছে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের জন্য। ব্যক্তিগতভাবে বা দল হিসেবে যোগ দেওয়া যাবে। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি অথবা যেকোনো আঞ্চলিক ভাষায় তাদের সৃজন জমা দিতে পারবেন, জাতীয় আন্দোলনের অঙ্গ হয়ে ওঠার সুযোগ যাতে স্থান, ভাষা নির্বিশেষে প্রত্যেক যুবার পাওয়া নিশ্চিত হয়।
সুষ্ঠ অংশগ্রহণের জন্য জেলা স্তরে নথিভুক্তি করা যাবে মাই ভারত পোর্টাল -এ ১৩ জুলাই ২০২৬ থেকে।

মাই ভারত-এর মাধ্যমে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক দেশের যুব শক্তিকে উৎসাহ দিতে চাইছে সামাজিক পরিবর্তনের একটি শক্তি হিসেবে তাদের সৃজনশীলতা ব্যবহারের এই সুযোগ নেওয়ার জন্য। যাতে নেশা মুক্ত ভারত-এর লক্ষ্যে তাদের অবদান থাকে। ‘অমৃত কাল’-এ ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যের সঙ্গে তাদের প্রাণশক্তি ও প্রত্যাশা যাতে মিলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *