ওয়েব ডেস্ক, ২৯ অক্টোবর: আলোর উৎসব দীপাবলির আনন্দকে আরও বিশেষ করে তুলতে ডাবর রিয়েল নিয়ে এল তাদের নতুন উৎসবভিত্তিক প্রচারাভিযান ‘রিয়েল বন্ডস উইথ রিয়েল গ্রিটিংস’। বন্ধুত্ব, একাত্মতা, সম্পর্কের উষ্ণতা এবং প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্ত ও উপহার ভাগ করে নেওয়ার আনন্দকে তুলে ধরেছে এই প্রচারাভিযান। শুভেচ্ছার পাশাপাশি ফলের পুষ্টিগুণের বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে এই উদ্যোগ দীপাবলির আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে। একই সঙ্গে এটি স্বাস্থ্য ও খুশির প্রসারে ব্র্যান্ডের অঙ্গীকারকেও তুলে ধরে।
উৎসবের মূল ভাবনাকে কেন্দ্র করে তৈরি এই প্রচারাভিযান তুলে ধরেছে কীভাবে দীপাবলি প্রিয়জনদের আরও কাছাকাছি নিয়ে আসে এবং একসঙ্গে কাটানো মুহূর্তগুলি স্মরণীয় হয়ে ওঠে। নতুন ফিল্মের মাধ্যমে ‘রিয়েল’ উৎসবের উদযাপন ও ফলের গুণাগুণের সঙ্গে তার সম্পর্ককে আরও দৃঢ় করেছে, পাশাপাশি উৎসবের আনন্দকে দেখিয়েছে এক নতুন দৃষ্টিভঙ্গিতে।
টার্ক মার্কেটিং কনসালট্যান্টস-এর পরিকল্পনায় নির্মিত এই চলচ্চিত্রে বন্ধুত্ব, একসঙ্গে থাকার আনন্দ এবং ছোট ছোট আন্তরিক উদ্যোগের মধ্য দিয়ে দীপাবলির প্রকৃত চেতনাকে তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনচিত্রের শুরুতে দেখা যায়, বিভিন্ন পরিবার দীপাবলির প্রস্তুতিতে ব্যস্ত। এমন সময় একদল শিশু তাদের এক বন্ধুর বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে, যে বাড়ির বাইরে বেরোতে পারে না। বন্ধুটি যাতে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে শিশুরা একজোট হয়ে তার সঙ্গে দীপাবলি উদযাপনের উদ্যোগ নেয়। কাগজের বাজি, বেলুন এবং একটি বিশেষ রিয়েল গ্রিটিংস প্যাকের মাধ্যমে তারা বন্ধুর বাড়িতেই তৈরি করে উৎসবের আনন্দময় পরিবেশ। এই আন্তরিক উদ্যোগের মধ্য দিয়ে বিজ্ঞাপনচিত্রটি সহমর্মিতা, অন্তর্ভুক্তি এবং অন্যের প্রয়োজনের প্রতি সংবেদনশীল থাকার গুরুত্ব তুলে ধরে। এটি মনে করিয়ে দেয়, ছোট ছোট ভালো কাজও অন্যের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। পাশাপাশি, দীপাবলির প্রকৃত আনন্দ যে একে অপরের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মধ্যে এবং কাউকে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না রাখার মধ্যেই নিহিত, সেই বার্তাও পৌঁছে দেয়।
