ওয়েব ডেস্ক; ৩ নভেম্বর : কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনস্থ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার- আইইউসিএন-এর রেড লিস্ট অফ ইকো সিস্টেমসের অধীনে পরিচালিত প্রথম বিশ্বব্যাপী প্রবাল প্রাচীর বাস্তুতন্ত্র মূল্যায়ণ সংক্রান্ত প্রতিবেদন যৌথভাবে প্রস্তুত করেছেন।

আর্মেনিয়ার ইয়েরেভানে রাষ্ট্রসঙ্ঘের জীববৈচিত্র্য সম্মেলনে প্রকাশিত এই গবেষণাপত্রে সামুদ্রিক জীববৈচিত্র্যের ভবিষ্যৎ সম্পর্কে এক গুরুতর চিত্র সামনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে সমুদ্রের উষ্ণায়ন এবং সামুদ্রিক তাপ বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী প্রবাল প্রাচীর ইউনিটগুলির ৯৬ শতাংশই (মোট প্রাচীর এলাকার ৯৯.৮ শতাংশ) বিলুপ্তির সম্মুখীন হতে পারে।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মূল্যায়ণে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং চাগোস দ্বীপপুঞ্জ জুড়ে প্রায় ৮,২৮২.৬ বর্গ কিলোমিটার এলাকায় ১৩টি প্রবাল প্রাচীর বাস্তু অঞ্চল রয়েছে। এটি বিশ্বের মোট প্রবাল প্রাচীরের প্রায় ৪ শতাংশ।

গত ৫০ বছরের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার প্রবাল প্রাচীরগুলির মধ্যে ৭টি ঝুঁকিপূর্ণ, ৪টি বিপন্ন এবং ২টি অতি বিপন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছিল। এবার এই ১৩টি বাস্তু অঞ্চলকেই অতি বিপন্ন শ্রেণীতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *