ওয়েব ডেস্ক; ১৬ নভেম্বর : ২০০৬ সালের বনাধিকার আইন (এফআরএ) তপসিলী জনজাতি এবং অন্যান্য চিরাচরিত বনবাসীদের বনভূমির উপর অধিকার স্বীকৃতি দেয়। স্বতন্ত্র ও গোষ্ঠীগত অধিকার স্বীকৃতির জন্য স্বত্বপত্র দেওয়া হয়। এই স্বত্বপত্র বনাধিকার সংক্রান্ত সরকারি নথি। রাজস্ব নথিতে স্বত্বপত্রের তথ্য অন্তর্ভুক্ত হলে স্বত্বাধিকারীরা পিএম-কিষান এবং কৃষি, মৎস্য ও জীবিকা সংক্রান্ত অন্যান্য প্রকল্পের সুবিধা পেতে পারেন।

এবছর ৩১ আগস্ট পর্যন্ত ২৫.৪২ লক্ষ স্বত্বপত্র বিতরণ করা হয়েছে। এর আওতায় প্রায় ২৩৮ লক্ষ একর জমি এসেছে। জনজাতীয় গৌরব পাক্ষিক চলাকালীন মন্ত্রক জাতীয় বনাধিকার ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেছে। এই প্ল্যাটফর্মে গ্রামসভায় আবেদন জমা দেওয়া থেকে শুরু করে ডিজিটাল স্বাক্ষরযুক্ত স্বত্বপত্র পাওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া একই ব্যবস্থার আওতায় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *