ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি কে আজ সিবিআই নারদা কান্ডের প্রথমে নিজাম প্লেসে নিয়ে আসে এবং তারপর গ্রেপ্তার করা হয়। সকাল থেকেই নিজাম প্যালেস এর বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সবার আগে আমাকে এ্যারেস্ট করুন। তারপর সেখানে আসেন শোভন পত্নী রত্না।
প্রথমত এখন রাজ্যে মহামারী আইন অনুযায়ী করা বিধিনিষেধ চলছে তার মধ্যে কোন রকম ভাবেই সামাজিক দূরত্ব কথা না ভেবে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় নিজাম পালেস এর সামনে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল জাগদীপ ধনকার।
ক্ষোভ প্রকাশ করে তিনি টুইট করে বলেন রাজ্যের পরিস্থিতি বিস্ফোরক হয়ে উঠছে। পরিস্থিতি খারাপের দিকেই এগোচ্ছে। সিবিআই অফিস লক্ষ করে ইট ছড়া হচ্ছে। অন্যদিকে পুলিশ নীরব দর্শকের মতন দাঁড়িয়ে। অতি দ্রুত রাজ্যের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার আবেদন জানাচ্ছি।

https://twitter.com/jdhankhar1/status/1394197375564926977?s=19
https://twitter.com/jdhankhar1/status/1394199667869511680?s=19