রাজ্যে আচরণ বিধি ভালো ৩০ শে জুলাই পর্যন্ত। কিন্তু তার মধ্যেও বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছে নবান্ন।
এখন দেখে নেওয়া যাক কি কি বন্ধ থাকছে আর কি কি খোলা থাকছে:
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক কলেজ, অঙ্গনওয়াড়ি সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ।
পাবলিক বাস ,আন্তঃরাজ্য ও জেলা বেসরকারি বাস সরকারি বাস, ট্রাম, ট্যাক্সি ,ক্যাব, অটোরিকশা ৫০% যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।
লোকাল ট্রেন বন্ধ থাকবে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন এবং অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে যুক্ত যাত্রীদের জন্য লোকাল ট্রেন চলবে।
ছাড় দেওয়া হয়েছে মেট্রো যাতায়াতে। ৫০% যাত্রী নিয়ে আগামী ১৬ ই জুলাই থেকে সাধারণ যাত্রীরা মেট্রোতে উঠতে পারবেন। পরিষেবা চালু থাকবে সোম থেকে শুক্র পর্যন্ত শনি ও রবি পরিষেবা বন্ধ থাকবে।
সিনেমা হল , স্পা, সুইমিংপুল বন্ধ থাকবে। তবে জাতীয় এবং আন্তর্জাতিক যোগ্যতাসম্পন্ন সাঁতারুদের জন্য সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত সুইমিংপুল খোলা যাবে।
সমস্ত রকম ধর্মীয় ,রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জমায়েত বন্ধ থাকবে।
বিয়ে অন্যান্য আনুষ্ঠানে একসঙ্গে সর্বাধিক ৫০ জন যোগ দিতে পারবেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় কুড়ি জনের বেশি যোগ দিতে পারবেন না।
২৫% কর্মী নিয়ে সরকারি অফিস খোলা থাকবে।
প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬ টা থেকে সকাল নটা পর্যন্ত পার্ক খোলা থাকবে তবে সে ক্ষেত্রে যারা ভ্যাকসিন নিয়েছেন তারাই পার্কে প্রবেশ করতে পারবেন।
দোকান বাজার খোলা থাকবে।
শপিংমলে যে সমস্ত রিটেল শপ আছে সেখানে ৫০% কর্মী নিয়ে এবং তার সাথে ৫০শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে।
রেস্টুরেন্ট বার হোটেল শপিং মল, ক্লাব ৫০% বসার জায়গা নিয়ে খোলা যাবে কিন্তু রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
জিম খোলা থাকবে সকাল ছয়টা থেকে দশটা এবং বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত ৫০% মানুষ একেবারে উপস্থিত থাকতে পারবেন।
সেলুন বিউটি পার্লারে ৫০% বসার জায়গা নিয়ে খোলা যাবে। ৫০% কর্মী নিয়ে বেসরকারি অফিস খোলা থাকবে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি আইটি সেক্টর সেখানেও প্রতি শিফটে ৫০% কর্মী উপস্থিত থাকতে পারবে।
দশটা থেকে তিনটে পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
৫০% কর্মী নিয়ে সিনেমা টিভি সিরিয়ালের শুটিং চলবে।