সাইকেল মানুষের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এতে দূষণ অনেক কম হয়। পরিবেশকে সুরক্ষিত করতে আমাদের জীবনে সাইকেল এর ভূমিকা অনেক। কলকাতার প্রায় দশটি স্কুলের ৫০০ জন ছাত্র-ছাত্রী জীবনে এবং পরিবেশে সাইকেলের ভূমিকা নিয়ে একটি চিত্র প্রদর্শনী করে। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কলকাতায় সাইকেল লেন এর জন্য একটি চিঠির মাধ্যমে আবেদন করে। প্রদর্শনীতে সাইকেল নিয়ে বিভিন্ন লেখা এবং তার সাথে সাইকেল নিয়েই বিভিন্ন আঁকা ছবি প্রদর্শিত হয়েছিল। এই নিয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেল রিপাবলিক অফ জার্মানির কলকাতার কনসাল জেনারেল ম্যান ফ্রেড অস্টার। তার সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা শিশু ও অধ্যক্ষ রা।
প্রচারের শীর্ষক সাইক্লিং এবং ক্লিন এয়ার। সুইচ অন ফাউন্ডেশন দ্বারা কলকাতা প্রেসক্লাবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
সংস্থার তরফ থেকে জানা যায় ছাত্র-ছাত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পরিবহন দপ্তর, কলকাতা পুলিশ কমিশনারের কাছে নিরাপদ সাইক্লিং করিডোর সম্পর্কে চিন্তাভাবনা করার জন্য অনুরোধ জানান।
ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর বিনয় জুজু জানান, কলকাতাজুড়ে শিশুরা একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য সাইকেল কে রাস্তায় ফিরিয়ে আনতে চায় । যদি আমরা আমাদের বাচ্চাদের জন্য একটি নিরাপদ কলকাতা নিশ্চিত করতে চাই তবে আমাদের সুস্থায়ী পরিবহনের প্রচার করতে হবে।
