লিখেছেন শিল্পী মৃধা
উপকরণ:
একটা ছোট মোচা কুচি
গ্রাম মাঝারি মাপের চিংড়ি
হাপ মালা নারকল করো
তিনটে কাঁচা লঙ্কা বাটা
তিন টেবিল চামচ সরষের তেল
এক চা চামচ হলুদ গুড়া
স্বাদ অনুযায়ী নুন
ছোট ছোট টুকরো করা কটা কলা পাতা
কটা গোটা কাঁচালঙ্কা
প্রণালী:
প্রথমে নারকোল খুব ভালো করে বেটে নিতে হবে
চিংড়ি মাছ খুব ভালো করে বেটে নিতে হবে
মোচা কুচি একটু ভাপিয়ে নিতে হবে
একটা পাত্রে নারকেল বাটা,চিংড়ি মাছ বাটা,লঙ্কা বাটা, 2 টেবিল চামচ সর্ষের তেল,হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এক সাথে খুব ভালো করে মেখে নিতে হবে
একটা টুকরো করে কলাপাতা নিয়ে অল্প করে মাখা মোচা দিয়ে উপর থেকে একটা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে
এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে
একটা ননস্টিক প্যানে বাকি তেলটা দিয়ে মোড়ানো পাতাগুলো দিয়ে থেকে থেকে ভাজতে হবে
এপিঠ ওপিঠ করে ভাল করে ভেজে নামিয়ে নিতে হবে
ভাতের সাথে পরিবেশন করতে হবে
