সীমা সরকার
শীতকাল। শীতকালে গোবিন্দভোগ চালের পায়েস প্রায় প্রতি বাড়িতেই হয়ে থাকে। চটজলদি কিভাবে বানাবেন গোবিন্দভোগ চালের পায়েস। রইল রেসিপি ।
উপকরণ: দুধ ১ লিটার, গোবিন্দভোগ চাল ১/৪, ঘি ১ চা চামচ, পাটালি গুড় ২০০ গ্রাম, কাজু ৫০ গ্রাম, কিসমিস ৫০ গ্রাম।
প্রণালী : দুধ প্রথমে জ্বাল দিয়ে ফেলুন। এরপর গোবিন্দভোগ চালটি ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার ঘি (১ চা চামচ) মাখিয়ে রেখে দিন। দুধের মধ্যে ঘি মাখানো চাল দিয়ে দিন। মাঝে মাঝে নাড়বেন আর দেখবেন চাল সিদ্ধ হল কিনা। চাল সিদ্ধ হলে পাটালিটা দিয়ে দিন। দেখবেন যে পাত্রে পায়েস বসিয়েছেন তার চারপাশে (বাব্যালস) বড় বড় ফোটায় ফুটতে শুরু করলে ভেজানো কাজু, কিসমিস দিয়ে নামিয়ে ফেলুন। ইচ্ছে হলে কাজুর ছোট টুকরো আর গোলাপের পাপড়ি ছড়িয়ে দিতে পারেন।
