অর্পিতা হালদার
উপকরণ: সিদ্ধ আলু ৩/৪টি ( ভালো করে নুন দিয়ে সেদ্ধ করা ), মাখন ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, অরিগ্যানো ১ টেবিল চামচ, দুধ ১/২ কাপ, নুন পরিমাণমতো,
ধনেপাতা খুব ছোট ছোট করে কুচি করা, শা মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, রসুনের গুঁড়ো ১/২ টেবিল চামচ।
প্রণালী: প্রথমে সেদ্ধ আলুগুলোকে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। তারপর ওর মধ্যে একে একে অল্প গলানো মাখন, নুন, গোলমরিচ গুঁড়ো, পরিমাণমতো দুধ এবং রসুন এর গুঁড়ো মিশিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খাওয়ার সময় উপর থেকে ধনেপাতা, পার্সলে পাতা কুচি এবং শা মরিচ ছড়িয়ে পরিবেশন করতে হবে। এটা ব্রেড টোস্ট-এর সঙ্গে খেতে ভালো লাগে। এটি একটি ব্রেকফাস্ট এর রেসিপি।
(ম্যাগাজিনে পূর্ব প্রকাশিত)
