সুতপা চক্রবর্তী

উপকরণ : পারসে মাছ গোটা, সাদা সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সরিষার তেল, ধনেপাতা, লবণ, হলুদ গুঁড়া, কাশ্মীরী লঙ্কার গুঁড়া।

প্রণালী : পারসে মাছ গুলো ভালো করে ধুয়ে একটু নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে হালকা করে মাছ গুলো ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা সরিষার আর পোস্ত বেঁটে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে কালো জিরা আর কাঁচালঙ্কা ফোড়ন দিময়ে ঐ সরষে আর পোস্ত বাটা তেলের ওপর ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ওর মধ্যে হলুদ, লবণ, কাশ্মীরী লঙ্কার গুঁড়ো, একটু চিনি, সব কিছু দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর। মাছ গুলো দিয়ে অল্প জল দিয়ে ঢেকে দিতে হবে। ৭/৮মিনিট রেখে একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিন।
( ম্যাগাজিনে পূর্ব প্রকাশিত)