প্রিয়া দাস( ধারা)
উপকরণ : পুরের জন্য ১ চামচ গাজর মিহি করে কুচি, ১ চামচ বীট কুচি, ১টা আলু সেদ্ধ, পিঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ, সরষের তেল ৩ চামচ, আদা ও রসুন কুচি, চিনি ১/২ চামচ, গরম মশলা গুঁড়ো ১/২ চামচ, নুন স্বাদ মতো। ওপরের খোলের জন্য গোবিন্দ ভোগ চালের গুঁড়ো ১ কাপ, ময়দা ১/২ কাপ, গোলমরিচ গুঁড়ো ১/২ চামচ, নুন স্বাদ মতো, চিনি সামান্য, ডিম ১টা।
প্রণালী : প্রথমে চাল গুঁড়ো, ময়দা, ডিম, নুন, চিনি পরিমাণমতো জল দিয়ে একসাথে ভালো করে ফাটিয়ে স্মুথ ব্যাটার বানিয়ে ১৫ মিনিট ঢেকে রাখতে হবে। ব্যাটারটা খুব ঘন বা পাতলা হবে এটা খেয়াল রাখতে হবে। এবার কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, গাজর-বীট দিয়ে ভাজতে হবে। একে একে সব মশলা আর সামান্য জল দিয়ে কষতে হবে। আলু সেদ্ধটা চটকে দিয়ে দিতে হবে এবং চিনি নুন স্বাদ মতো দিয়ে দিতে হবে। সব মশলা কষে গেলে গরম মশলা ছড়িয়ে নামাতে হবে শুকনো শুকনো করে। এবার ননস্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে ভেতরে লম্বা করে পুর দিয়ে জড়িয়ে নিলেই তৈরি ভেজিটেবল পাটিসাপটা।
(ম্যাগাজিনে পূর্ব প্রকাশিত)
