চন্দন চ্যাটার্জী
দ্বিতীয় পর্বের পর…..
পৃথিবীতে তাঁর ইচ্ছেতে আমাদের আসা। ক্ষণিকের এই নাট্যমঞ্চে থাকা তাঁরই ইচ্ছে মত। আবার সময় শেষ হলে তার মধ্যেই আমরা লীন হয়ে যাই।
তবুও বরাদ্দ প্রাপ্তির থেকেও আরও বেশি পেতে ঈশ্বর বন্দনার থেকে চাহিদার ঝুলি খুলে বসি আমরা। তাই ভক্তিভাব রেখে কামনা/চাহিদা ত্যাগ করতে হবে।ক্ষণস্থায়ী-অনিত্য সকল বস্তু ও প্রাণীর প্রতি আসক্তি ত্যাগ করতে হবে।
পরিশেষে, সর্বতোভাবে সমস্ত কর্মে কামনা-বাসনাএবং অহং ত্যাগ করতে হবে।এই ত্যাগের মাধ্যমে আমরা সমস্ত জাগতিক মায়া থেকে মুক্তি লাভ করতে পারি।
কারণ, রাতের স্বপ্নের সাথে যেমন বাস্তবের মিল থাকে না, তেমনি আকাঙ্খার-মায়ার চাহিদার সাথে বাস্তবের মিল থাকে না। তাই যিনি সমস্ত অনিত্যের মোহ থেকে মুক্ত হতে পারেন, তিনিই পরম ব্রহ্মকে লাভ করেন। সুখ-দুঃখ, লাভ-ক্ষতি, মান-অপমান, নিন্দা-স্তুতি তাকে স্পর্শ করতে পারে না।
সমাপ্ত….
