
শুভাবরি ওয়েবডেস্ক, ১৪ডিসেম্বর,কলকাতাঃ উদ্যমী কয়েকজন যুবকের ২০১০ থেকে সমাজের অন্য সাধারন নাগরিকদের নিয়ে যে পথ চলা শুরু হয়েছিল, ২০১৯ এ এসে সেটি যে মহীরুহে পরিণত হতে চলেছে তা বিশ্বাস করতেই হবে আজ তাদের সাংস্কৃতিক এবং সম্মাননা অনুষ্ঠানে এসে। “অঙ্গীকার কলকাতা”র যেন আমাদের সবার কথা বলছে। সেরিব্রাল পালসি মানুষদের নিয়ে তাদের এই আন্তরিক সেবা ধর্ম উপস্থিত দর্শক তো বটেই যারা সম্মানিত হলেন তাদেরও হৃদয় ছুঁয়ে গিয়েছে।

অনুষ্ঠানে এক অসাধারণ উদাহরণ স্থাপন করলেন স্বামী বিবেকানন্দর পাশে গাজী গিয়াসউদ্দিন ও সহধর্মিনী তসলিমা বিবি। তার সাথে দাঁড়িয়ে গেলেন ফুড সাপ্লাই চাকরি করা বেসরকারি কর্মী পথিকৃৎ সাহা, জিজা ঘোষ যিনি সেরিব্রাল পালসি থেকে বেরিয়ে এসে নিজেকে একটি জায়গায় স্থাপন করেছেন।

যখন সারা দেশ ধর্ম নিয়ে লড়াই করছে তখন স্বামী স্বামী গিরিজানন্দ এর পাশে গাজী গিয়াস উদ্দিন এবং তার সহধর্মিনীর এই প্রদীপ প্রজ্জ্বলন আমাদের আবার বার্তা দিয়ে গেল সেই অঙ্গীকারের কথা। আমরা ধর্মের বাইরে থেকে এই ভাবে সমাজের জন্য লড়াই করে যাব।
ধন্যবাদ অঙ্গীকারকে যারা সমাজে অনেক মানুষকে আরো একবার উদ্বুদ্ধ করে গেলেন এই প্রেক্ষাগৃহে এসে। শুভাবরির সামনে তাদের কথা আরও একবার বলে গেলে সংগঠনের সম্পাদক গৌরব চ্যাটার্জী এবং সভাপতি পার্থ ভট্টাচার্য।
