কলকাতা, ১৩ অক্টোবর : আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড (AESL), সারা দেশে ৪১৫টিরও বেশি কেন্দ্রে তাদের জাতীয় বৃত্তি পরীক্ষা আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট পরীক্ষা (ANTHE) সফলভাবে আয়োজন করেছে। এই পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হয় — অনলাইন এবং অফলাইন। প্রথম ধাপ, অর্থাৎ অনলাইন পরীক্ষা, ৪ অক্টোবর থেকে ১২ অক্টোবর, ২০২৫ পর্যন্ত চলেছে। অন্যদিকে, অফলাইন মোডে পরীক্ষা নেওয়া হয় ৫ অক্টোবর এবং ১২ অক্টোবর, ২০২৫ তারিখে।

ANTHE ২০২৫ পশ্চিমবঙ্গে স্কুল ও অভিভাবকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছে, যেখানে ৫০,০০০-এর বেশি ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

ANTHE ২০২৫-এর মাধ্যমে ₹২৫০ কোটির পর্যন্ত বৃত্তি ক্লাসরুম, আকাশ ডিজিটাল এবং ইনভিক্টাস কোর্সের জন্য দেওয়া হচ্ছে, সাথে আছে ₹২.৫ কোটির নগদ পুরস্কার, যা ছাত্র ছাত্রীদের মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং-এর স্বপ্ন পূরণে সহায়তা করছে। এই পরীক্ষা ছাত্রছাত্রীদের জন্য NEET, JEE, State CETs, NTSE এবং অলিম্পিয়াড-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার সেরা কোচিং পাওয়ার দরজা খুলে দেয়, যা আকাশ-এর অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত হয়।

তিলক রাজ খেমকা, ডিরেক্টর, আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড (AESL) বলেন: “ANTHE গত এক দশকে পশ্চিমবঙ্গ থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছে, তাতে আমরা অভিভূত। এই বৃত্তি আজ দেশের অন্যতম বৃহৎ গেটওয়ে হয়ে উঠেছে, যা স্কুল ছাত্রছাত্রীদের মেডিকেল বা IIT-র স্বপ্ন পূরণে সহায়তা করছে।”

এই সর্বভারতীয় প্রতিভা অন্বেষণ পরীক্ষা এবার অনলাইন ও অফলাইন — উভয় মাধ্যমেই অনুষ্ঠিত হয়। প্রথম ধাপটি অনলাইন মোডে পরীক্ষা অনুষ্ঠিত হয় ৪ অক্টোবর থেকে ১২ অক্টোবর, ২০২৫ পর্যন্ত। যখন অফলাইন পরীক্ষা নেওয়া হয় ৫ অক্টোবর ও ১২ অক্টোবর, ২০২৫ তারিখে। ANTHE ২০২৫ পরীক্ষা দেশের ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে পরিচালিত হয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে: আন্দামান ও নিকোবর, আসাম, অন্ধ্র প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গ।
AESL জানিয়েছে, ছাত্রছাত্রী, অভিভাবক বা স্কুল কর্তৃপক্ষের অনুরোধে কিছু শর্তসাপেক্ষে দেশের অন্যান্য শহরেও ANTHE পরীক্ষার নতুন কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে।