ওয়েব ডেস্ক; ৭ সেপ্টেম্বর : বন্ধন ব্যাংক মাস্টারকার্ড-এর সহযোগিতায় তাদের নতুন ক্রেডিট কার্ড পোর্টফোলিও নিয়ে আসলো। এই ক্রেডিট কার্ড সিরিজ লঞ্চ করা হয়েছে চারটি ভ্যারিয়েন্টে: স্পার্কস, ইগনাইট, ফ্লেয়ার এবং লুমিনা।

এই ক্রেডিট কার্ডগুলির উদ্বোধন করেন বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পার্থপ্রতিম সেনগুপ্ত, মাস্টারকার্ড-এর প্রেসিডেন্ট, ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া গৌতম আগরওয়াল, বন্ধন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাব্বর, হেড, ক্রেডিট কার্ডস পীযূষ ঝা, এবং বন্ধন ব্যাংক ও মাস্টারকার্ড-এর অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

পার্থপ্রতিম সেনগুপ্ত, ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার, বন্ধন ব্যাংক, বলেন, “ক্রেডিট কার্ড চালু করা একটি ইউনিভার্সাল ব্যাংক হিসেবে আমাদের যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মাস্টারকার্ড-এর সহযোগিতায় চালু হওয়া এই নতুন ক্রেডিট কার্ড পোর্টফোলিও ডিজিটাল-প্রথম ভারতের চাহিদা পূরণের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল আবেদন প্রক্রিয়া এবং সহজ কার্ড পরিষেবা ব্যবস্থাপনা। স্পার্কস, ইগনাইট, ফ্লেয়ার এবং লুমিনা-এর মাধ্যমে আমরা এমন একটি বিস্তৃত পোর্টফোলিও তৈরি করেছি, যা জেন জেড থেকে শুরু করে উদীয়মান সচ্ছল গ্রাহক, অভিজ্ঞ ভ্রমণকারী এবং প্রিমিয়াম লাইফস্টাইলপ্রেমী সকলের চাহিদা পূরণ করবে।”

বিভিন্ন জীবনধারা ও ব্যয় অভ্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি বন্ধন ব্যাংকের এই ক্রেডিট কার্ড পোর্টফোলিও দৈনন্দিন কেনাকাটা, ভ্রমণ, ডাইনিং, বিনোদন এবং প্রিমিয়াম লাইফস্টাইল সংক্রান্ত খরচে আকর্ষণীয় সুবিধা ও রিওয়ার্ড প্রদান করবে। গ্রাহকরা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন অ্যাপ্লাইসিসি ডট বন্ধন ডট ব্যাংক ডট ইন-এ অথবা তাঁদের নিকটতম শাখায় গিয়ে।